1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাবির স্থান - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাবির স্থান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে




সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ নামে গুণগত শিক্ষায় (এসডিজি-৪) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১+তম স্থান অর্জন করেছে।

গত বুধবার অষ্টমবারের মতো এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। এতে এশিয়ার ৩০টি দেশ ও অঞ্চলের ৪৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করেছে।

তালিকার এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এর পরেরটিও চীনের- পেকিং ইউনিভার্সিটি। তৃতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, চতুর্থ ইউনিভার্সিটি অব হংকং, পঞ্চম হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ষষ্ঠ সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি, সপ্তম টোকিও ইউনিভার্সিটি, অষ্টম চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, নবম দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং দশম অবস্থানে রয়েছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর এই র‌্যাংকিং নির্ধারিত হয়েছে।

২০২০ সালের র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে জাপান। দেশটির ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় স্থান পেয়েছে। চীনের পেয়েছে ৮১টি এবং ভারতের রয়েছে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও সেরা ৪০০-র ভেতর জায়গা হয়নি তাদের।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD