ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর কারাদণ্ড সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মাজহারুল ইসলাম। জেলা শিক্ষা কর্মকর্তা ও সমিতির সম্পাদক বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ আল-সিদ্দিকীসহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে চূড়ান্ত কাবাডি প্রতিযোগিতায় ফরিদপুর সদর উপজেলা ও বোয়ালমারী উপজেলা দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৫-৩৩ পয়েন্টে বোয়ালমারীকে হারিয়ে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

আপডেট সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬