ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর কারাদণ্ড সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম.এ আজিজ হাইস্কুলে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ চার শতাধিক রোগী বিনামূল্যে দাঁতের পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেন। এ সময় রোগীদের বিনামূল্যে টুথপেস্ট, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন অর্কিড স্মাইল ডেন্টালের চিকিৎসক ডা. সোহেল রানা, ডা. ফজলে শাওন হক ও ডা. তাসলিম বিন হাসান। তারা দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন।

ক্যাম্পে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, খান ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাকি খান, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, প্রভাত সিং, নাজমুল হক, স্বর্ণা ইসলাম, অনিক বিশ্বাস ও শাওন আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, দাঁতের চিকিৎসা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন খুব বেশি দেখা যায় না। মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬