1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব ফরিদপুরে পিবিআই এর প্রেস বিফ্রিং: পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ফরিদপুরে জসীম পল্লীমেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সকল নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা খানমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, কার্যকরী কমিটির সদস্য হাসিনা মমতাজ লাভলী, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, সুশীল সমাজের প্রতিনিধি শ্যামল বিশ্বাস ও নিবেদিতা দাস এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস। বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ‌সারা বছর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD