1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব ফরিদপুরে পিবিআই এর প্রেস বিফ্রিং: পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ফরিদপুরে জসীম পল্লীমেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫২০ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের ৭ অক্টোবরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় ১৯ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন। উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এ পর্যন্ত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০ জন নতুন রোগী ভর্তি এবং ১৯ জন ছাড়পত্র পেয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১১৩ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২২ জন। দুই হাসপাতালে মোট ১৩৩ জন নতুন ভর্তি এবং ৪১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এদিন ফরিদপুর জেলায় ৩৬ জন এবং অন্যান্য জেলা থেকে ১৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD