
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় নাজনীন বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজনীন বেগম ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের অলি শেখের মেয়ে।
জানা যায়, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় ভাঙ্গা রাস্তার মোড়ে আসেন নাজনীন। এ সময় পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে পাশ দিয়ে আসা একটি মোটরসাইকেল তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃ* ত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সংবাদ দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।