ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮৫ ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা নগরকান্দায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা মধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ কাশ্মীর-সিমলা-মানালীসহ ভারতীয় তীর্থযাত্রা, শুভযাত্রা ১৫ ফেব্রুয়ারি ২০২৭

মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখির সম্প্রসারণ এবং মাধ্যমিক বিদ্যালয়ে গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ফরিদপুর ও আঞ্চলিক ট্রেজারার এবং জেলা কমিশনার রেহেনা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ, হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মেহেরুন নেছা এবং গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তা সাহা। সভায় মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির দল মধুখালী উপজেলার পরিচিতি তুলে ধরে জারি গান পরিবেশন করে। তাদের পরিবেশনায় উপস্থিত সবাই আনন্দিত হন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান হলদে পাখিদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের পুরস্কৃত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে হলদে পাখি ও গার্লস গাইড গঠন নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬