সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সাদীপুরের জবেদা বেগমের সন্ধান চায় পরিবার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত কোরবান সিকদারের স্ত্রী জবেদা বেগম (৬০) সোমবার বিকাল থেকে নিখোঁজ রয়েছে। তার পরনে কাপড়, পায়ে কোন স্যান্ডেল নেই, মাথার চুল কাচা/পাকা গায়ের রং ফর্সা। তার ছোট ছেলের নাম নাম বাপ্পি শিকদার বলেন, তার মা ঐদিন ঘরে ঘুমানো অবস্থায় ছিল। পরে কোন এক সময় তার মাকে আর পাওয়া যাচ্ছে না। তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাদের বাড়িতে যাইনি।
এব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহার খোঁজ পান অথবা দেখেন পারিবারের পক্ষ থেকে 01793-688181, 01736798004 নাম্বারে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।




















