1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
কেরানীগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী ভোলায় উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

কেরানীগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী ভোলায় উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে



ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে অপহরণের ১০ দিন পর এক কলেজ ছাত্রীকে ভোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মামলার প্রধান আসামি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বাচ্চু বেপারীর ছেলে রাসেল বেপারী (২৫) ও তার সহযোগী আলমগীর মিয়ার ছেলে মো. সোহাগ (২৭)।

এর আগে, ৭ জুন অপহৃত ওই মেয়ের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।

ভোলা সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ৩ জুন ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। পরে ৭ জুন ওই মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দেন। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে ভোলায় অবস্থান করছে এমন খবর পেয়ে শুক্রবার কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ভোলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ওই মামলার প্রধান আসামি রাসেল বেপারী ও তার সহযোগী সোহাগকে গ্রেফতার করে ঢাকায় নেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD