1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - ফরিদপুর ইদানিং
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ আলফাডাঙ্গার বারাকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসনে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দিতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD