1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা ফরিদপুর মহিলা ‌ পরিষদের উদ্যোগে চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭ জন ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালিটি শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে‌ জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরীসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD