1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা ফরিদপুর মহিলা ‌ পরিষদের উদ্যোগে চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭ জন ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার পূজামন্ডপ সমূহের প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান (চালের ডি.ও) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে (১২ অক্টোবর) সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ (চালের ডি.ও) বিতরণ অনুষ্ঠিত হয়

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সদরের ১৯৪টি দুর্গা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে (চালের ডি.ও) অনুদান তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি প্রকাশ স্বরূপ রায় (অপু), পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ। এ-সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে। এ-সময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূজায় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ও উৎসব সম্প্রীতির বার্তা নিয়ে সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তিনি তার বক্তব্যে জানান, দুর্গা পূজা সার্বজনীন সম্প্রীতির উৎসব। এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এই পূজা উদযাপন করতে হবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পূজা উদযাপনের সময় প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি, দুর্গা পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণসহ পূজামণ্ডপের পূজারীদের নিরাপত্তার বিষয় প্রশাসনের কঠোর অবস্থান থাকবে বলে জানান। উল্লেখ্য, এ বছর ফরিদপুর সদর উপজেলায় মোট ১৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় পূজামন্ডপগুলোতে পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD