
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচা জমে উঠেছে। বুধবার (৭ অক্টোবর) হাটে বিভিন্ন পণ্যের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে দামে কিছুটা উর্ধ্বমুখী দেখা গেছে। অধিকাংশ পণ্যের বেচাকেনা ছিল স্বাভাবিক। বাজারে প্রতি কেজি চাল ৬০ থেকে ৮৫ টাকা, ডাল ৯০ থেকে ১৪৫ টাকা এবং ভোজ্যতেল ২০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। প্রতি হালি ডিমের দাম ৫০ থেকে ৫২ টাকা। এছাড়া আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে শসা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১২০ থেকে ১৩০ টাকা, আটা ৫৮ থেকে ৬০ টাকা এবং ময়দা ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মান ও ধরনভেদে খেজুরের দামে বড় পার্থক্য রয়েছে। প্রতি কেজি খেজুর ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, সাপ্তাহিক হাটে একসঙ্গে বিভিন্ন নিত্যপণ্য কেনার সুযোগ থাকলেও কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারের মূল্য, পরিবহন ব্যয় ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই খুচরা দাম নির্ধারণ করতে হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের মতে, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে রাখা গেলে নিত্যপণ্যের দাম আরও স্থিতিশীল হতে পারে।