1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন  ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌর মহাশ্মশানে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে পাঁচ দিনও সন্ধান মিলেনি শরিফুলের ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে




নগরকান্দা  প্রতিনিধি :-  আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায় ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের  সাথে  মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

শনিবার ( ৩ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা ও সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি।

নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকারের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন নগকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,বাবু কানাইলাল সরকার, মদন গোপাল সাহা,নির্মল কুমার সাহা, সমির কুমার সাহা,গুরুদাস মন্ডল  প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি খায়রুল হাসান,সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ বাবুল খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী। সকলে মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD