সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিওবি খাতের আওতায় উপজেলার মানিকদহ ইউনিয়নের ইউপি সদস্য সিলিমা বেগমের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সহকারী পরিচালক ইমরুল করিম তানভীরসহ প্রায় ৫০ জন নারী উপস্থিত ছিলেন। সভায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন, অধিকার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।




















