ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর কারাদণ্ড সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সালথা প্রতিনিধিঃ- সালথায় ছয় চাকার ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মোছাম্মৎ আফছা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পূর্ব চান্দাখোলা এলাকায় সাবেক ইউপি সদস্য আক্তার মেম্বারের বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফছা নগরকান্দা উপজেলার জুংগুরদি গ্রামের আনিসুর রহমানের মেয়ে। দুর্ঘটনার সময় সে তার মা চামেলি বেগমের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিল। জানা যায়, ঢাকা মেট্রো-ড ১২-০৮৭৩ নম্বরের ছয় চাকার একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে আফছা মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় ট্রাকচালক মো. সেলিম শেখ (৩৮) ও হেলপার মো. নাজমুল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

আপডেট সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬