1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ফরিদপুরে বিভিন্ন স্থানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নায়াব ইউসুফ এমপি আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য শাড়ি হস্তান্তর ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের মডেল মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন ‌ আহমেদ।‌ এ সময় উপস্থিত ছিলেন। জেলা জামাতের সাধারণ সম্পাদক ‌ অধ্যাপক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ, পৌর জামায়াতের আমির ড. এহসানুল মাহবুব রুবেল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মুনতাসির তাকিমসহ দলের অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন, ওই দিনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশে দুর্নীতি, অপরাধ, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অন্যায়-অবিচারের ঘটনা ঘটলে দলমত নির্বিশেষে তার প্রতিবাদ জানাতে হবে। তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে গণভোট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD