
মধুখালী প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মানিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মধুখালী উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি ও মো. আক্তার হোসেন মুন্সী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. বাহারুল আলম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জিলানি, প্রতিষ্ঠাতাদের পক্ষে মো. নাসির মিয়া এবং স্থানীয়দের মধ্যে মো. মইনুল হাসান উজ্জলসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মানিক মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষকদের সঠিকভাবে পাঠদান করার আহ্বান জানান এবং মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।