1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান ফরিদপুরে ‌বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মুজিবুর রহমান মিলুর ইন্তেকাল ফরিদপুর মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌরচন্দ্র বাগচীর পরলোকগমন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব

সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- সুস্থ জাতি ও সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে স্থাপিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জ্ঞানচর্চা ও খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ক্রীড়া অনুশীলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পিংক বাইসাইকেল বিতরণ করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম এবং গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, সে বিষয়ে চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে খোঁজ নেন। গণমানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।

পরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের দেড় শতাধিক কৃষকের মধ্যে কীটনাশক স্প্রে মেশিন এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি ক্লাবের সদস্যদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD