1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান ফরিদপুরে ‌বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মুজিবুর রহমান মিলুর ইন্তেকাল ফরিদপুর মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌরচন্দ্র বাগচীর পরলোকগমন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব

মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




মধুখালী প্রতিনিধিঃ-  মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় মাদ্রাসার হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সোহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন ও বিদ্যুৎসাহী সদস্য কামাল উদ্দিন আহমেদ। সহকারী অধ্যাপক কাইয়ুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাছের টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সদস্য নওশের আলী মাস্টার, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকলেসুর রহমান, ইউপি সদস্য ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতুসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD