1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭৭ রেমিটেন্স যোদ্ধা - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব ফরিদপুরে পিবিআই এর প্রেস বিফ্রিং: পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ফরিদপুরে জসীম পল্লীমেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭৭ রেমিটেন্স যোদ্ধা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে




করোনা ভাইরাসের ছোবলে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি। মরণঘাতি এই ভাইরাসের মৃত্যুর মিছিলে শত শত বাংলাদেশি।

প্রবাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে সংখ্যা বেশি, সেখানে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আক্রান্ত ও মৃতের সংখ্যা।

পুরো যুক্তরাষ্ট্রেই নাজুক অবস্থা। সবমিলিয়ে আমেরিকায় করোনায় ২৫৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরপরই যুক্তরাজ্য ও সৌদি আরব।

বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির দেয়া তথ্যমতে, রবিবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে ৬৭৭ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন, যুক্তরাজ্যে ২০০ জন, সৌদি আরবে ১০৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৫ জন, কুয়েতে ১৭ জন, ইতালিতে ১১ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্স ৫ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন,  মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

তবে আক্রান্তের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ হাজার। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৫ হাজারের মতো। সিঙ্গাপুরে পর সৌদি আরবে সাত হাজার এবং কাতারে তিন হাজার বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD