ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন গোয়ালন্দ ঘাটে দুই ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১ পরিচ্ছন্ন ও আধুনিক ফরিদপুর পৌরসভা গড়ার অঙ্গীকার বেনজীর আহমেদ তাবরীজের ৭ দফা দাবিতে ফরিদপুরে দলিল লেখক সমিতির সমাবেশ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

গোয়ালন্দ ঘাটে দুই ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করে।

গ্রেপ্তার ইসলাম সেক ওরফে আকাশ গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে। এসআরবি জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোয়ালন্দ ঘাটে দুই ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬