সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত
- আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সদরপুর প্রতিনিধি:- ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ শহিদের বাড়ির সামনে সদরপুর- চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আক্তার জান্নাতি বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ রিপনের মেয়ে।
জানা যায়, বিকেলে জান্নাতি শেখ শহিদের বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরের দিকে আসা একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তার বাবা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে দুর্ঘটনার পর অটোরিকশাটি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।





















