ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে আনন্দঘন পরিবেশে বিকাশের স্টার এজেন্টদের নিয়ে ‘স্টার এজেন্ট মিলন মেলা ও ব্যবসায়িক আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার বিকাশের স্টার এজেন্টরা অংশ নেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের বদরপুর এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসে ইউ.আর. কর্পোরেশনের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকাশের অপারেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউ.আর. কর্পোরেশনের মালিক ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ গোলাম মারুফ। এ সময় বিকাশ লিমিটেডের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম শিবলু, টেরিটরি ম্যানেজার মো. মাহবুবুর রহমান, ডিস্ট্রিবিউশন কমপ্লায়েন্স অফিসার মো. স্বপ্নন জমাদ্দার, সুপারভাইজার মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর পাঠানসহ প্রায় ৩০ জন স্টার এজেন্ট উপস্থিত ছিলেন। মিলন মেলায় স্টার এজেন্টদের ব্যবসায়িক সাফল্য, গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা প্রদান, লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিকাশের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের সচেতন করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এজেন্টদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এজেন্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা ও গ্রাহকসেবা আরও উন্নত করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।





















