ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা মধুখালীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও হেলমেট বিহীন চালকদের তল্লাশি ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর কারাদণ্ড

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুখালী প্রতিনিধি:- ফরিদপুরের মধুখালীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে মধুখালী থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তাঁর সাহিত্য ও সংগীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর মানবিক ও সাম্যের চেতনা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় : ০১:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬