সংবাদ শিরোনাম ::
৭ দফা দাবিতে ফরিদপুরে দলিল লেখক সমিতির সমাবেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) ফরিদপুর জেলা ও সদর উপজেলা শাখা। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সাত দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বক্তব্য ও কর্মসূচি তুলে ধরবেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে ফরিদপুর জেলা ও সদর উপজেলা শাখার দলিল লেখক সহ সংশ্লিষ্ট উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।





















