1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান ফরিদপুরে ‌বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মুজিবুর রহমান মিলুর ইন্তেকাল ফরিদপুর মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌরচন্দ্র বাগচীর পরলোকগমন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হামের রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত হামের মোট রোগী হিসেবে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসানে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জনের তথ্য রয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন ভর্তি হয়েছেন। পুরোনো ভর্তি রোগীসহ মোট চিকিৎসাধীন ছিলেন ২৪ জন। এর মধ্যে ১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ হাসপাতালে চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৮১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন ভর্তি হয়েছেন। পুরোনো ভর্তি রোগীসহ মোট ভর্তি ছিলেন ১০৩ জন। এ সময়ে ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৪১ জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং হামের কারণে ২১ জনের মৃত্যু হয়েছে। দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট নতুন ভর্তি হয়েছেন ৩৪ জন। পুরোনো রোগীসহ মোট ভর্তি ছিলেন ১২৭ জন এবং ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ৬ হাজার ৫৫৪ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ২৪ জন এবং অন্যান্য জেলার সন্দেহভাজন রোগী ১০ জন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD