1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
যেভাবে ৩০ সেকেন্ডে ঠেকাবেন করোনা, জানাল কোরিয়ার গবেষণা - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান ফরিদপুরে ‌বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মুজিবুর রহমান মিলুর ইন্তেকাল ফরিদপুর মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌরচন্দ্র বাগচীর পরলোকগমন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব

যেভাবে ৩০ সেকেন্ডে ঠেকাবেন করোনা, জানাল কোরিয়ার গবেষণা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন৷ তাহলেই করোনার সঙ্গে লড়ার জন্য অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি৷ এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটা কমবে৷ তবে এর জের বজায় থাকবে ২ ঘণ্টা৷

কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন জানাচ্ছে, ক্লোহেক্সিডাইন (chlorhexidine mouthwash) মাউথওয়াশ দিয়ে গড়গড়া বা কুলকুচি করলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব৷

ভারতীয় সংস্থা ICPA Health Products Ltd প্রায় ৩৫টি দেশে নিজেদের তৈরি মাল সরবরাহ করে, তারাই উৎপাদন করে ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ৷

 

গবেষণায় জানানো হয়েছে যে, লালার মাধ্যমে জীবাণু ছড়ানো রোধ করে এই মাউথওয়াশ৷ একবার ব্যবহারের পর ২ থেকে ৪ ঘণ্টা কিছুটা নিশ্চিত থাকা যায়৷ তাই হাসপাতালে বা সাম্প্রদায়িক সংক্রমণ রুখতে এর জুড়ি মেলা ভার৷

জানানো হয়েছে,  SARS-CoV-2-জীবাণুর উপস্থিতি মারাত্মকভাবে পাওয়া গেছে লালায়৷ তাই অন্যের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ে ব্যাপক হারে৷ তাই সাম্প্রদায়িক বা হাসপাতালে যাতে এই জীবাণু না ছড়ায় তার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মাস্ক ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে৷ তবে এই তরল পদার্থ দিয়ে মুখে কুলকুচি করলে করোনা ছড়ানোর ভয় সাময়িকভাবে অনেকটা কমবে বলে মত গবেষকদের৷

গবেষণায় আরও জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকরা তাদের রোগীদের ক্লোহেক্সিডাইন (chlorhexidine) মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার জন্য বলতে পারেন৷ চিকিৎসককে দেখাতে তাদের ক্লিনিকে গেলে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে রোগী দেখা সম্ভব নয়৷ বিশেষ করে দাঁত, ত্বক বা চোখের চিকিৎসা করতে হলে রোগীর কাছাকাছি আসতেই হবে চিকিৎসককে৷ দাঁতের চিকিৎসার ক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি কম রাখতে, চিকিৎসকদের ১৫ থেকে ৩০ মিনিট অন্তর এই মাউথওয়াশ ব্যবহার করার কথা বলা হয়েছে৷

এছাড়াও, রেড জোন থেকে বা কন্টেইনমেন্ট জোন থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ প্রতি ২ ঘণ্টা অন্তর ব্যবহার করতেই পারেন৷ নিজের সুরক্ষার জন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ, বলছেন গবেষকরা৷

উপসর্গহীন যারা, তারা নির্দিষ্টভাবে ব্যবহার করতে পারেন এই মাউথওয়াশ৷ এর ফলে সংক্রমণের ওপর কিছুটা হলেও লাগাম টানা যাবে বলে মত গবেষকদের৷ সূত্র: নিউজ১৮

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD