ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা মধুখালীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও হেলমেট বিহীন চালকদের তল্লাশি ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল

মধুখালীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও হেলমেট বিহীন চালকদের তল্লাশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুখালী প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালীতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মধুখালী রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে মধুখালী থানার এসআই অসিত দাস, এসআই মুক্তার হোসেন ও এসআই তনময় মণ্ডলের নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অভিযানকালে রেলগেট দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, হেলমেটবিহীন চালক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও হেলমেট বিহীন চালকদের তল্লাশি

আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬