1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ফরিদপুরে বিভিন্ন স্থানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নায়াব ইউসুফ এমপি আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য শাড়ি হস্তান্তর ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ফরিদপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শহরের বৃন্দাবনের মোড় পাড়া শাখায় ‘ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের বৃন্দাবনের মোড় পাড়া শাখার আহ্বায়ক লক্ষ্মী রানী বিশ্বাসের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদার। এতে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম ও সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবীর।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সভায় জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি বৃন্দাবনের মোড় পাড়া শাখার তৃণমূল নেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD