ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা মধুখালীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও হেলমেট বিহীন চালকদের তল্লাশি ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কুমার নদীতে মৎস্য পোনা অবমুক্ত বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল

ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের অম্বিকা হল ময়দানে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ‌ লেখক ও গবেষক মফিজ ঈমাম মিলন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত হিমু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা আহ্বায়ক সজল বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দী, সদস্য মিফতি ইসলাম ও বিপ্লব রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল। আয়োজকরা জানান, ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন মেলা চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টলগুলো উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে ফরিদপুর জেলা প্রশাসন। এদিকে আয়োজকেরা ‌ মেলা উপলক্ষে ‌ সর্বনিম্ন ২৫ শতাংশ থেকে ‌‌ সর্বোচ্চ ৩৫ শতাংশ ‌ ছাড়ে বই বিক্রি করা হবে। এদিকে প্রথম দিন ‌ বিভিন্ন বয়সী ‌ পাঠককে ‌ বইমেলা থেকে বই সংগ্রহ করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬