সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন ও আধুনিক ফরিদপুর পৌরসভা গড়ার অঙ্গীকার বেনজীর আহমেদ তাবরীজের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মেয়র পদপ্রার্থী বেনজীর আহমেদ তাবরীজ।
‘উন্নয়নের জন্য একসাথে’ স্লোগানকে সামনে রেখে দেওয়া এক প্রচার বার্তায় ফরিদপুর পৌরসভা তাঁর কাছে শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি পৌরবাসীর সবার আপন ঠিকানা। নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। তাঁর অঙ্গীকারের মধ্যে রয়েছে—উন্নয়ন, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা, জনকল্যাণ ও স্বচ্ছতা কে অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে পৌরসভার উন্নয়নে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কে উন্নয়নের মূল শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। সবার সহযোগিতায় প্রিয় ফরিদপুরকে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।





















