ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন গোয়ালন্দ ঘাটে দুই ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১ পরিচ্ছন্ন ও আধুনিক ফরিদপুর পৌরসভা গড়ার অঙ্গীকার বেনজীর আহমেদ তাবরীজের ৭ দফা দাবিতে ফরিদপুরে দলিল লেখক সমিতির সমাবেশ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা ফরিদপুরে শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধি:- ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ শহিদের বাড়ির সামনে সদরপুর- চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আক্তার জান্নাতি বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ রিপনের মেয়ে।

জানা যায়, বিকেলে জান্নাতি শেখ শহিদের বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরের দিকে আসা একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তার বাবা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে দুর্ঘটনার পর অটোরিকশাটি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।‌

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬