1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ফরিদপুরে বিভিন্ন স্থানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নায়াব ইউসুফ এমপি আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য শাড়ি হস্তান্তর ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে দেবী দুর্গার প্রতীক হিসেবে আট বছর বয়সী শিশু মোহিনী দত্তকে কুমারী রূপে পূজা করা হয়।

মোহিনী দত্ত ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নৃপেন্দ্র নাথ দত্ত ও রিঙ্কু দত্তের মেয়ে। সে স্থানীয় কৃষ্ণপুর বিনাপানি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মোহিনীকে ‘কুব্জিকা’ নামে পূজা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় শিশুকন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রতীকী আরাধনা করা হয়। এর মাধ্যমে নারীশক্তি, পবিত্রতা ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্তদের সমাগম ঘটে। পূজায় অংশ নেওয়ার পাশাপাশি ভক্তরা পরে প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন দেবজিৎ ব্যানার্জি। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD