1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন - ফরিদপুর ইদানিং
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলন উপলক্ষে বিকেল ৩টায় মানববন্ধন এবং ৪টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি সুধীন সরকার মঙ্গল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লাল্টু, সদর উপজেলা কমিটির সভাপতি আলাউদ্দিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাঈদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, খাল-বিল দখল ও দূষণমুক্ত করা, সার কেলেঙ্কারি বন্ধ, সরকারি পাটকল স্থাপন, কৃষকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং কৃষিপণ্য সংরক্ষণে সরকারি হিমাগার নির্মাণের দাবি জানানো হয়। নবগঠিত কমিটিতে জাহানারা বেগমকে সভাপতি, আনোয়ার হোসেন আনাকে সাধারণ সম্পাদক এবং ফরিদ শেখকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে সহসভাপতি মোসলেম উদ্দিন শেখ ও মো. মেঘু শেখ, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন শেখ ও সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মঞ্জুয়ারা বেগম, অর্থ সম্পাদক মোস্তাক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল প্রামাণিক নজি, তত্ত্ব ও গবেষণা সম্পাদক আক্কাস আলী খান এবং সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান খান নির্বাচিত হন। কমিটির সদস্যরা হলেন ইউসুফ শেখ, আবু বকর সিদ্দিক, মেহেরুন্নেসা, আব্দুল জলিল শেখ, আলিয়া বেগম, মো. সেলিম শেখ ও আব্দুর রহমান প্রামাণিক। সম্মেলনে নবনির্বাচিত সভাপতি জাহানারা বেগম কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি ও কৃষক রক্ষার আন্দোলন বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD